কমরেড জসিম উদ্দিন মন্ডল-এর সংক্ষিপ্ত জীবনী।
বামপন্থী বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম বর্ষীয়ান নেতা ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম মন্ডল আজ ২রা অক্টোবর সোমবার সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় তাঁকে ৩০শে সেপ্টেম্বর ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ১৯২২ সালে অবিভক্ত ভারতের নদীয়া জেলার কালিদাসপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। যুব বয়সে ১৯৩৯ সালে তিনি রেল ইঞ্জিনে কয়লা ফেলার শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এ থেকে শ্রমিক শোষণের চিত্র দেখে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। একদিকে দারিদ্রতা অন্যদিকে অত্যাচার তাকে বিৃটিশ রেল কোম্পানীর বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলনে উদ্বুদ্ধ করে, তিনি হয়ে ওঠেন জীবনের রেলগাড়ির অগ্রযাত্রার পথিক। সুস্থ থাকাকালীণ স্মৃতিচারণে তিনি অনেক কথাই বলেছেন। তার পিতা হাউস উদ্দিন মন্ডলও রেলওয়েতে চাকুরি করতেন। বাবার পোস্টিং ছিল শিলিগুড়িতে। তখন বেতন ছিল ১৩ টাকা। এরপর ১৯২৫ সালে তাঁর পিতা বদলি হন সৈয়দপুরে। কিশোর বয়সেই জসিম মন্ডল দেখা পেয়েছিলেন মহাত্মা গান্ধীর। তখন তিনি জানলেন অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া ...