ধনী - গরীব

ধনী - গরীবের বৈষম্যটা প্রাচীনকালের চিত্র ,
রয়েছে এখনো সেই ব্যবধান , কমেনি বিন্দুমাত্র।
গরীবের শিশু রাস্তার ধারে অনাহারে দিন কাটায় ,
ধনীদের শিশু ছোটবেলা থেকে নরম গদিতে ঘুমায়।
গরীবের ছেলে ইশকুলে যায় , মাঝপথে ঝরে পড়ে ,
ধনীদের ছেলে ডাক্তার হয়ে বিদেশে বসতি গড়ে।
গরীব মায়েরা-বোনেরা পায়না লজ্জা ঢাকার কাপড় ,
ধনীদের বউ -ছেলে -মেয়ে পরে লক্ষ টাকার চাদর।
ধনীর বাড়িতে গরীবের বউ ঝি- এর কর্ম করে,
ধনীরা তাদেরকে ইচ্ছামত ঘর -ঝাড়ু দিয়ে মারে।
গরীব বৃদ্ধ রাস্তার পাশে হাত পেতে বসে থাকে ,
ধনীরা তাদের দেখে থুথু ফেলে , থাকে দশ হাত ফাঁকে।
ধনী যুবকেরা প্রেমিকার সাথে চাইনিজে খেতে যায় ,
গরীবের ঘরে প্রেম - ভালোবাসা জানালা দিয়ে পালায়।
গরীবেরা আশি টাকার জন্য সারাদিন ধান ভানে ,
ধনীরা কামায় আশি লাখ টাকা ক্ষণিকের ব্যবধানে।
আর কতকাল চলবে এমন ধনী - গরীবের খেলা ?
আর কতকাল গরীব পরাবে ধনীর গলায় মালা ?
এ প্রশ্নগুলো সকলের মনে প্রতিদিন দেয় উঁকি ,
উত্তরগুলো জানে না তো কেউ ; বিধাতা, তুমি জানো কি ???

Comments

Popular posts from this blog

অভিজ্ঞতাবাদ

সমাজতন্ত্র ও কমিউনিজমের মধ্যে পার্থক্য কি?

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য