বাংলাদেশে পদত্যাগ করার আইন নেই??
এই দেশে মানুষ নামক দানব জাতীয় একশ্রেণি দায়িত্ব পালনে ক্ষমাহীন ব্যার্থতার পরও বত্রিশপাটি দন্ত বিকশিত করে বলে, পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। অথচ সভ্য দেশ ও সভ্য জাতি মন্ত্রীত্বকেও তুচ্ছ জ্ঞান করে, দেশ-জাতি-মানুষকে সবার উপরে তুলে ধরে পদত্যাগ করেন। যেমন- ২৭শে এপ্রিল ২০১৪ দক্ষিণ কোরিয়ায় ফেরী ডুবিতে ৩০০ লোকের প্রাণহানীতে কোরীয় মন্ত্রীর পদত্যাগ করেন। ১০ সেপ্টেম্বর ২০১১ সামান্য একটা বেফাস কথা বলার কারণে জাপানে এক মন্ত্রী পদত্যাগ করেন। ১৪ই জানুয়ারী ২০০৫ একজন ভারতীয় রিফুজি প্রার্থীর মৌখিক অভিযোগের কারণে কানাডার মন্ত্রী পদত্যাগ করেন। ৮ই ফেব্রুয়ারী ২০১৪ বৃটিশ ইমিগ্রেশন মন্ত্রী পদত্যাগ করার কারণ ছিল- তিনি একজন ক্লিনারকে চাকরি দিয়েছিলেন যার ওই দেশে কাজ করার আইনগত অনুমোদন ছিল না। যদিও হয়তো তিনি না জেনেই করেছিলেন, কিন্তু ওই না জানাটাই তার অপরাধ বলে মেনে নিয়েছিলেন। এরকম হাজারটা উদাহরণ দেয়া যাবে। এমতাবস্থায় যখন নষ্টদের দখলে চলে যাবে সবকিছু, বেঁচে থাকার প্রয়োজনে খারাপটাকেই বেছে নিবে মানুষ, ভালোরা হারিয়ে যাবে অন্ধকারের গহীন অতলে। তখন চূড়ান্ত জয় হবে সুবিধাবাদের, একটাই শ্লোগান হবে সুবিধাবাদ জিন্দাবাদ!
Comments
Post a Comment